ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’

যমুনা সেতুতে সংঘর্ষ, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ

ওভারটেক করার সময় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পর যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৮:৪২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৮:৪২:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
যমুনা সেতুতে সংঘর্ষ, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ছবি: সংগৃহীত
যমুনা সেতুর মাঝামাঝি অংশে একটি প্রাইভেটকারের সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উত্তরবঙ্গমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সেতুর ওই লেনে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
 
সেতু সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর ওপর একটি পণ্যবাহী ট্রাকের সামনে দিয়ে যাচ্ছিল জমি চাষ ও মাড়াইয়ের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি ট্রাকটিকে অতিক্রম (ওভারটেক) করার চেষ্টা করে। ঠিক তখনই সামনে থাকা ট্রাক্টরটি দিক পরিবর্তনের চেষ্টা করলে প্রাইভেটকারটির সঙ্গে সজোরে সংঘর্ষ ঘটে। সেতুটিতে উত্তরবঙ্গ ও ঢাকামুখী চলাচলের জন্য একটি করে লেন নির্ধারিত থাকায় এ ঘটনার পর উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
 
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেতুর নিরাপত্তা ও উদ্ধারকারী দল তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি দ্রুত সরিয়ে নিয়ে লেনে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
 
তবে এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম শেষ হলে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।