ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ভারতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৯, উদ্ধার অভিযান চলছে

ভারতের জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে টানা মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং কয়েকজন এখনও নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৯:২৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৯:২৫:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
ভারতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৯, উদ্ধার অভিযান চলছে ছবি সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে টানা মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং কয়েকজন এখনও নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ১১ জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজৌরি জেলায়। সেনাবাহিনী ও উদ্ধারকারী দল এ পর্যন্ত পাঁচ শিশুসহ অন্তত ১১ জনকে জীবিত উদ্ধার করেছে।
 

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বন্যায় সরকারি ও বেসরকারি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
 

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আগামী দুই দিন জম্মু ও কাশ্মীরে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনায় নিয়ে স্থানীয় প্রশাসন অমরনাথ যাত্রা এবং বৈষ্ণো দেবী মন্দিরে তীর্থযাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে।
 

অন্যদিকে, মিয়ানমার সীমান্তবর্তী নাগাল্যান্ডের মোন জেলায় বন্যা ও ভূমিধসে অন্তত আটজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
 

মোন জেলার ডেপুটি কমিশনার ওয়েনিয়েই কোনিয়াক জানিয়েছেন, ভূমিধসে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে। তবে এলাকায় জমে থাকা বিপুল পরিমাণ পানি উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলছে।
 

প্রশাসন দুর্গত এলাকাগুলোতে সতর্কতা জোরদার করেছে এবং পরিস্থিতি মোকাবি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।