ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়ারলুং সাংপো নদীতে চীনের ‘দানবীয়’ বাঁধের নিচে সক্রিয় ফল্ট লাইন: ভূমিকম্প ও ভূমিধসের ঝুঁকিতে ভারত-বাংলাদেশ ভারী বৃষ্টিতে আরও পাঁচ জেলায় বন্যার শঙ্কা আল-আকসায় জুমার নামাজ শেষেই ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে তুলে নিয়ে গেল ইসরাইলি বাহিনী মৌলভীবাজারে মনু নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি ১,০৫০ কোটি টাকার নতুন বেসরকারি বিনিয়োগ: বন্ধ পাটকলের জমি টি কে গ্রুপের ‘জুট অ্যালায়েন্স’-কে লিজ দিল সরকার যমুনায় অবসান হচ্ছে দীর্ঘ ৪ দশকের অপেক্ষার: ধুনট ও সারিয়াকান্দিতে পৃথক ২টি নদীবন্দরের ঐতিহাসিক গেজেট প্রকাশ দেশজুড়ে বড় বন্যার পদধ্বনি: ২০ জেলা প্লাবিত, কক্সবাজারে পাহাড়ধসে নিহত ২১ ও তীব্র নদীভাঙন ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদীর পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত আগামী সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: হাইকোর্টের রায়ের পর আইনমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর, সাবেক সরকারের 'বৃক্ষ জালিয়াতি' নিয়ে অসন্তোষ টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রকে ‘জাতীয় সেন্টার’ করার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর সরকারি বেতন বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়বে, বেসরকারি কর্মীরা বৈষম্যে পড়বেন — অর্থনীতিবিদদের সতর্কতা টিকটকে 'এক নম্বর' দাবি ট্রাম্পের, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা ‘রাজনৈতিক সমাধান ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভঙ্গুরই থাকবে’ সিরিয়া সফরে ম্যাক্রোর হোটেলের পাশে শক্তিশালী বোমা বিস্ফোরণ, অক্ষত ফরাসি প্রেসিডেন্ট পুশইনের আশঙ্কা: সীমান্তে দিন-রাত ২৪ ঘণ্টা বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও কড়া টহল বারুইপুর হত্যাকাণ্ড: জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল মুসলিম কিশোরীকে, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছের পোনা নিধন, তদন্তে মৎস্য বিভাগ ওমান উপকূলে রহস্যময় হামলায় তেলবাহী জাহাজে আগুন

ভিসা আবেদন ও দূতাবাস যাওয়ার ঝামেলা শেষ: বাংলাদেশের জন্য সৌদি আরবের সমন্বিত ‘ভ্রমণ প্যাকেজ ভিসা’ চালু

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৫:১৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৫:১৯:১৪ অপরাহ্ন
ভিসা আবেদন ও দূতাবাস যাওয়ার ঝামেলা শেষ: বাংলাদেশের জন্য সৌদি আরবের সমন্বিত ‘ভ্রমণ প্যাকেজ ভিসা’ চালু ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ সাতটি দেশের জন্য ভিসা-সংক্রান্ত নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, নতুন চালু করা সমন্বিত ভ্রমণ প্যাকেজের সুবিধা প্রাথমিক পর্যায়ে উন্মুক্ত করা হয়েছে সাতটি দেশের নাগরিকদের জন্য। এর ফলে সৌদি আরবে ভ্রমণ আরও সহজ হবে।
 
শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরব প্রাথমিকভাবে সদ্য চালু হওয়া ভিসা প্যাকেজ কর্মসূচির জন্য সাতটি দেশকে নির্বাচিত করেছে। এসব দেশের নাগরিকরা এই কর্মসূচির আওতায় একটি সমন্বিত ভ্রমণ বুকিংয়ের অংশ হিসেবে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন।
 
প্রাথমিক পর্যায়ে মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তীতে আরও বিভিন্ন দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে। এই কর্মসূচির অধীনে ভ্রমণকারীরা একটি বুকিংয়ের মাধ্যমেই তাদের পুরো ভ্রমণের ব্যবস্থা সম্পন্ন করতে পারবেন। এর মধ্যে রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন জমা দেয়া বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
 
মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। ভ্রমণকারীরা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করার পর ই-মেইলে তাদের ভিসা, ভ্রমণ বীমা এবং ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন। এখন পর্যন্ত রিজারভাল ও আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সি এ পরিষেবা প্রদানের অনুমতি পেয়েছে। ভিসাটির মেয়াদ হবে তিন মাস। এ ভিসায় একবার প্রবেশ করা যাবে এবং দুই দিন থেকে ৮৮ দিন পর্যন্ত থাকার অনুমতি থাকবে।
 
গালফ নিউজ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৪ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা তাদের বুকিংয়ের সঙ্গে ইভেন্টের টিকিট এবং বিনোদনমূলক অভিজ্ঞতার মতো ঐচ্ছিক পরিষেবাও যুক্ত করতে পারবেন।
 
অবশ্য প্যাকেজগুলোতে মক্কা ও মদিনায় উমরাহ-সম্পর্কিত কোনো পরিষেবা বা ব্যবস্থা অন্তর্ভুক্ত নয়। তবে, ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন। অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ফ্লাইট বা থাকার ব্যবস্থা বাতিল হলে অর্থ ফেরত এবং বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লালমনিরহাটে বিএসএফের পুশ-ইন চেষ্টা পণ্ড: বিজিবি ও জনতার প্রতিরোধের মুখে পিছু হটল বিএসএফ

লালমনিরহাটে বিএসএফের পুশ-ইন চেষ্টা পণ্ড: বিজিবি ও জনতার প্রতিরোধের মুখে পিছু হটল বিএসএফ