ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

আগামী ৫ দিনে বাড়বে পদ্মার পানি, তবে বিপৎসীমা পার হওয়ার আশঙ্কা নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০১:২৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৩:৪৫:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
আগামী ৫ দিনে বাড়বে পদ্মার পানি, তবে বিপৎসীমা পার হওয়ার আশঙ্কা নেই ছবি: সংগৃহীত

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী পাঁচ দিনে পদ্মা নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
 

শনিবার (৪ জুলাই) কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানিও কয়েক দিন বাড়তে পারে, তবে তা বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই।
 

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগ ও ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে উত্তর-পূর্বাঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলের কিছু নদীর পানি দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে। 

তবে দেশের সব প্রধান নদ-নদীর পানি আপাতত বিপৎসীমার নিচেই থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।