ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

ইন্দোনেশিয়ার পাপুয়ায় গুলিতে মার্কিন পাইলট নিহত, বিমান পুড়িয়ে দেয় বিদ্রোহীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১২:১৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১২:১৩:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় গুলিতে মার্কিন পাইলট নিহত, বিমান পুড়িয়ে দেয় বিদ্রোহীরা ছবি: সংগৃহীত

 

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে এক মার্কিন পাইলট নিহত হয়েছেন। হামলার পর তার ব্যবহৃত বিমানটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, নিহত পাইলটের মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে এবং হামলাকারীদের খোঁজে অভিযান চলছে।
 

শুক্রবার (৩ জুলাই) ইন্দোনেশীয় সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে। এর আগে এক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দাবি করে, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের উদ্দেশে একটি বার্তা। খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পাপুয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে বিভিন্ন গোষ্ঠী, যা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়ে উঠেছে।
 

ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)-এর মুখপাত্র সেবি সামবম জানান, তাদের সদস্যরা হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো এলাকায় অবতরণের পর মার্কিন পাইলট নিকোলাস এফ গোসেলিনকে গুলি করে হত্যা করে। পরে উড়োজাহাজটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার দাবি, ওই বিমানটি নিয়মিতভাবে ইন্দোনেশীয় সেনাসদস্যদের পরিবহন করছিল এবং তাদের দেওয়া পূর্ববর্তী সতর্কবার্তা উপেক্ষা করেছিল।
 

সেবি সামবম আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, পাপুয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ‘রেড জোনে’ বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ না করা হলে ভবিষ্যতে আরও হামলা চালানো হতে পারে। তিনি অভিযোগ করেন, ইন্দোনেশীয় সামরিক বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দীর্ঘদিনের সংকট সমাধানে ব্যর্থতার বিষয়টি তুলে ধরতেই এ হামলা চালানো হয়েছে।
 

পাপুয়ার সামরিক মুখপাত্র উইরিয়া আরতাদিগুনা জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে এবং ওই ফ্লাইটে থাকা অন্যান্য যাত্রীদের খোঁজ নেওয়া হচ্ছে। এর আগে জানা যায়, উড়োজাহাজটিতে সাতজন স্থানীয় যাত্রী ছিলেন।

এদিকে, জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলমান এই সহিংসতা পাপুয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।