ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা

গ্যাস বিল প্রতারণা বাড়ছে, গ্রাহকদের সতর্ক থাকতে বলল তিতাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ১০:২৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ১০:২৯:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
গ্যাস বিল প্রতারণা বাড়ছে, গ্রাহকদের সতর্ক থাকতে বলল তিতাস সংগৃহীত ছবি

 

গ্যাস বিল পরিশোধের নামে সক্রিয় প্রতারক চক্র থেকে গ্রাহকদের সতর্ক থাকতে জরুরি বার্তা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি কিছু প্রতারক নিজেদেরকে তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করে প্রতারণার চেষ্টা করছে।
 

তিতাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা মোবাইল ফোনে যোগাযোগ করে গ্রাহকদের বকেয়া গ্যাস বিলের কথা বলে ভয়ভীতি প্রদর্শন করছে এবং ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে চাপ দিচ্ছে। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 

গ্রাহকদের উদ্দেশে তিতাস স্পষ্টভাবে জানিয়েছে, গ্যাস বিল পরিশোধের জন্য শুধুমাত্র নির্ধারিত ব্যাংক এবং অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ—যেমন বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ—ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই ব্যক্তিগত মোবাইল নম্বরে অর্থ পাঠানো যাবে না।
 

এছাড়া প্রতারণা এড়াতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট তিতাস অফিসে সরাসরি যোগাযোগ করা বা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করে সঠিক তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সচেতনতা ও সতর্কতাই এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকার প্রধান উপায় বলে জানিয়েছে তিতাস।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।