ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, পলাতক আসামি গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৯:৫৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৯:৫৪:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, পলাতক আসামি গ্রেফতার ছবি সংগৃহীত

মানিকগঞ্জে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস), সাংবাদিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালানোর অভিযোগে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা ও সাজাপ্রাপ্ত থাকার তথ্যও জানিয়েছে পুলিশ।
 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আব্দুল্লাহ আলম মামুন (৪৬)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকার সাভারের জালেশ্বর এলাকায় বসবাস করতেন।
 

শুক্রবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ সারওয়ার আলম।
 

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে জমি ও ফ্ল্যাট ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের বদলি ও পদোন্নতির আশ্বাস, নিয়োগ বাণিজ্য এবং মামলার নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।
 

প্রাথমিক তদন্তে জানা যায়, চলতি মাসের ১৮ মে তিনি একাধিক সরকারি কর্মকর্তাকে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
 

এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (২১ মে) রাতে সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, ‘প্রেস’ লেখা একটি জিপ, আইনজীবী পরিচয়সংবলিত লিফলেট এবং জমি ক্রয়-বিক্রয়ের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
 

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও চেক জালিয়াতিসহ ছয়টি মামলা রয়েছে এবং এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।