ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

মোহাম্মদপুরে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০১:৪৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০১:৪৭:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
মোহাম্মদপুরে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ১ ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা, জাল নোট তৈরির মেশিন এবং একটি ল্যাপটপসহ মো. সজিব হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার (১৯ মে) র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোহাম্মদপুর থানার হাউজিং সোসাইটি এলাকার একটি বাসায় জাল টাকা তৈরির কার্যক্রম চলছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজিবের কাছ থেকে ১৮ হাজার ৯০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ এবং জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব নিজেকে পেশাদার জাল টাকা প্রস্তুতকারক হিসেবে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি জাল নোট তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। ফেসবুকের মাধ্যমে বরিশালের চৌমাথা এলাকার এক ব্যক্তির কাছ থেকে জাল নোট প্রিন্টের পিডিএফ কপি সংগ্রহ করতেন বলেও তথ্য পাওয়া গেছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, সজিব সারা বছর জাল নোট বাজারজাত করলেও ঈদুল আজহাকে কেন্দ্র করে নগদ অর্থের লেনদেন বেড়ে যাওয়ায় এই সময়কে বেশি গুরুত্ব দেন। এরইমধ্যে চট্টগ্রাম ও সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জাল নোট সরবরাহ করেছেন বলেও জানা গেছে।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের জাল নোট সরবরাহকারী ও ডিলারদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এর আগেও ২০২৪ সালে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে র‍্যাব-২ তাকে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেফতার করেছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।