ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

পরিবেশবান্ধব গাড়িতে শুল্ক ছাড়ের দাবি: বাজার সম্প্রসারণে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সুপারিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১০:৫৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১০:৫৫:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
পরিবেশবান্ধব গাড়িতে শুল্ক ছাড়ের দাবি: বাজার সম্প্রসারণে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সুপারিশ ছবি: সংগৃহীত

বাংলাদেশে পরিবেশবান্ধব গাড়ির বাজার সম্প্রসারণে আসন্ন বাজেটে শুল্ক সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে, রি-কন্ডিশনড হাইব্রিড, প্লাগইন হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির আমদানিতে কর কমানো হলে গাড়ির দাম কমে সাধারণ ক্রেতার নাগালে আসবে এবং একই সঙ্গে বিক্রি বাড়ার ফলে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। এ প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও।
 

বিশ্বব্যাপী জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ব্যবহার দ্রুত বাড়ছে। এই প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও নিজস্ব বাজার গড়ে তুলতে আগ্রহী। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা মনে করছেন, বাজেটে সহায়ক নীতি গ্রহণ করা হলে দেশে বৈদ্যুতিক গাড়ির জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও ইকোসিস্টেম তৈরি সহজ হবে।
 

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট যানবাহনের ৩০ শতাংশ বৈদ্যুতিক করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য বলছে, ২০২২ সাল থেকে বর্তমান অর্থবছর পর্যন্ত নিবন্ধিত বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৮০০-এরও কম, যা মোট যানবাহনের খুবই ক্ষুদ্র অংশ। এ বাস্তবতায় খাতসংশ্লিষ্টরা মনে করছেন, নীতিগত সহায়তা ছাড়া এই লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।
 

স্থানীয়ভাবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বা অ্যাসেম্বলিংয়ের সুযোগ তৈরি করতেও শুল্ক সুবিধা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উদ্যোক্তারা। তাদের মতে, আমদানি ব্যয় কমলে বাজার সম্প্রসারণের পাশাপাশি দেশে শিল্পভিত্তিক উৎপাদনও গড়ে উঠতে পারে। একই সঙ্গে ধাপে ধাপে হাইব্রিড ও প্লাগইন হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়লে ভবিষ্যতে চার্জিং স্টেশনসহ প্রয়োজনীয় অবকাঠামোও বিস্তৃত হবে।
 

রি-কন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা বলছে, ডলারের মূল্যবৃদ্ধির কারণে গাড়ির দাম বেড়ে যাওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এ পরিস্থিতিতে শুল্ক কমানো হলে ক্রেতাদের ওপর চাপ কমবে এবং বিক্রি বাড়ার ফলে সরকার শুল্ক, নিবন্ধন ফি ও রোড ট্যাক্স থেকে বেশি রাজস্ব পাবে।

অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করছেন, বাংলাদেশের বর্তমান উচ্চ শুল্ক কাঠামো পুনর্বিবেচনা করে আরও বাস্তবসম্মত পর্যায়ে আনা প্রয়োজন। এতে একদিকে যেমন পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়বে, অন্যদিকে পরিবহন খাতের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

তথ্য অনুযায়ী, দেশে গাড়ি নিবন্ধনের সংখ্যাও সাম্প্রতিক সময়ে কমেছে। ২০২২ সালে যেখানে ১৬ হাজার ৭০০টি গাড়ি নিবন্ধিত হয়েছিল, সেখানে মূল্যবৃদ্ধির কারণে গত বছর তা নেমে এসেছে ৯ হাজার ৪০০-এ। সংশ্লিষ্টরা মনে করছেন, শুল্ক সুবিধা ও নীতিগত সহায়তা দিলে এই খাত আবারও গতি ফিরে পেতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।