ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

আবার বাড়তে পারে বিদ্যুতের দাম, গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৩২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:২৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:২৫:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
আবার বাড়তে পারে বিদ্যুতের দাম, গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৩২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব ছবি সংগৃহীত

জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধির পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ঘাটতি সমন্বয়ের কথা উল্লেখ করে বছরে দুইবার বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। পাশাপাশি আগামী ১ জুন থেকে নতুন দাম কার্যকরের আবেদনও করা হয়েছে।

জানা গেছে, চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকার ঘাটতির হিসাব দেখিয়ে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। একই সঙ্গে বছরে দুইবার দাম সমন্বয়ের ক্ষমতাও চেয়েছে সংস্থাটি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ডলারের দাম বৃদ্ধি এবং তেল ও কয়লার আন্তর্জাতিক বাজারমূল্য বাড়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে বিকল্প পথ খুব সীমিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বিতরণ সংস্থাগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম সর্বোচ্চ ৩২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এছাড়া পাইকারি পর্যায়ে দাম বাড়লে তা গ্রাহকদের ওপর সমন্বয়ের আবেদনও করা হয়েছে। ডিমান্ড চার্জসহ বিভিন্ন ফি বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা। তাদের ভাষ্য, নিত্যপণ্যের দাম আগেই অনেক বেড়েছে, কিন্তু আয় সে অনুযায়ী বাড়েনি। এর মধ্যে আবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়লে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। অনেকেই এটিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ কোনো বিলাসপণ্য নয়; এটি মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই কেবল গ্রাহকের ওপর চাপ না দিয়ে বিদ্যুৎ খাতের অপচয়, সিস্টেম লস ও অযৌক্তিক ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যুৎ খাতের সঙ্গে উৎপাদন ব্যয়, ভোক্তা কল্যাণ এবং সামগ্রিক অর্থনীতির বিষয় জড়িত। তাই সাশ্রয়ীভাবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি অপচয় ও সিস্টেম লস কমানো জরুরি।

অন্যদিকে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম দাবি করেন, বিদ্যুতের প্রকৃত উৎপাদন ব্যয় অতিরঞ্জিতভাবে দেখানো হচ্ছে। তার মতে, প্রতি ইউনিট বিদ্যুতের ব্যয় ৮ টাকার বেশি হওয়ার কথা নয়, অথচ ১২ টাকা দেখানো হচ্ছে। তিনি লুণ্ঠনমূলক ব্যয় ও অতিরিক্ত মুনাফা কমিয়ে যৌক্তিক ব্যয় নির্ধারণের আহ্বান জানান।

বিদ্যুতের দাম বৃদ্ধির এই প্রস্তাব নিয়ে বুধবার ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে নতুন করে দাম বাড়ানো হলে তার প্রভাব নিয়ে উদ্বিগ্ন সাধারণ ভোক্তারা। তাদের দাবি, মূল্যবৃদ্ধির বদলে বিদ্যুৎ খাতের অপচয় ও অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উদ্যোগ নেয়া হোক।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।