ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

আদর্শ ও নীতিগত মতভেদে এনসিপি ছাড়লেন সর্দার আমিরুল ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৫০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৫০:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২০ বার পঠিত
আদর্শ ও নীতিগত মতভেদে এনসিপি ছাড়লেন সর্দার আমিরুল ইসলাম ছবি সংগৃহীত

নীতিগত ও আদর্শগত মতভেদের কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সর্দার আমিরুল ইসলাম। তিনি দলটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। রোববার (১৭ মে) নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
 

সর্দার আমিরুল ইসলাম দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর গত বছরের মাঝামাঝিতে তরুণদের গড়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। পরে তাকে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।
 

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও রাজনৈতিক অবস্থানের প্রতি আস্থা রেখেই তিনি দলে যোগ দিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে দলের রাজনৈতিক কৌশল ও অবস্থান পরিবর্তন তার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে তিনি উল্লেখ করেন।
 

তিনি লেখেন, নির্বাচনের সময় একটি ডানপন্থী জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত তার রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করলেও শুরুতে তিনি বিষয়টিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছিলেন। তবে পরবর্তী সময়েও দলে একই ধরনের রাজনৈতিক প্রবণতা লক্ষ্য করায় তিনি ধীরে ধীরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেন।
 

পোস্টে আরও উল্লেখ করা হয়, গত দুই মাস তিনি কার্যত রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন এবং ইতোমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে সেটি গ্রহণ না করে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়।
 

তিনি অভিযোগ করেন, যে লক্ষ্য ও প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে মতপার্থক্য ক্রমাগত বাড়তে থাকায় দলের সঙ্গে থাকা তার পক্ষে আর সম্ভব হয়নি বলে তিনি জানান।
 

পদত্যাগের ঘোষণার শেষে তিনি দলের প্রতি শুভকামনা জানিয়ে রাজনৈতিক অধ্যায় শেষ করার ইঙ্গিত দেন।

 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।