ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শুক্রবার ‘ফ্রি ইন্টারনেট ডে’, পাচ্ছেন ১ জিবি বিনামূল্যের ইন্টারনেট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২৩:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
শুক্রবার ‘ফ্রি ইন্টারনেট ডে’, পাচ্ছেন ১ জিবি বিনামূল্যের ইন্টারনেট
দেশের সব মোবাইল ফোন গ্রাহককে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার। শুক্রবার (১৮ জুলাই) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উদ্যোগ নেওয়া হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে। বিনামূল্যে পাওয়া এই ডাটা পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
 
বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট নিশ্চিত করতে সব মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের আনুষ্ঠানিকভাবে নির্দেশ পাঠানো হয়।
 
বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে এবং জনস্বার্থে ফ্রি ইন্টারনেট ডে পালন করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে জনগণের ডিজিটাল সংযুক্তি এবং অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ জুলাই সক্রিয় থাকা প্রতিটি মোবাইল নম্বর ব্যবহারকারীই এই ফ্রি ডাটা অফার পাবেন। ফ্রি ইন্টারনেট চালু করতে নির্ধারিত কোড ডায়াল করতে হবে।
 
গ্রামীণফোন ব্যবহারকারীরা ডায়াল করবেন *121*1807#, রবি ব্যবহারকারীরা *4*1807#, বাংলালিংক গ্রাহকেরা *121*1807# এবং টেলিটক ব্যবহারকারীরা ডায়াল করবেন *111*1807#।
 
সরকারি সূত্রমতে, এই উদ্যোগ ডিজিটাল অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতে এবং প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য স্মরণ করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।