ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে নাফ নদ থেকে ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি মে মাসে আসছে সাড়ে পাঁচ লাখ টন জ্বালানি রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: পরমাণু শক্তির অভিজাত ক্লাবে বাংলাদেশ থানায় হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ: অনলাইনে জিডি ও সিসিটিভি মনিটরিং জোরদার 'জেলে যাওয়ার কৌতূহলে' ১১ বছরের শিশুকে হত্যা, গ্রেফতার ৬ কিশোর রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু ২৮ এপ্রিল: আগস্টে গ্রিডে আসছে বিদ্যুৎ প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক: ট্রাম্প রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ২১ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার, রুমমেট গ্রেফতার সোমালিয়া উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই, ১৭ নাবিক জিম্মি হরমুজ প্রণালিতে উত্তেজনা : তেলের দাম ১০৬ ডলারের ওপরে আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় রেল ও লঞ্চের ভাড়া নিয়ে সিদ্ধান্ত হয়নি, বাসে কিলোমিটারে বাড়ছে ১১ পয়সা মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিটিআরসির জরুরি বৈঠক: সংকটে টেলিযোগাযোগ এস আলম গ্রুপের সঙ্গে বিএনপি সরকারের সমঝোতা হয়নি, সংসদে অর্থমন্ত্রী আজ থেকে শুরু সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই, চলবে দুই দিন অধিবেশন কক্ষে সংসদ সদস্যের 'গরম পানি পান', স্পিকারের ক্ষোভ আগাম বন্যার শঙ্কায় সুনামগঞ্জে দ্রুত ধান কাটার আহ্বান পাউবোর দ্বিতীয় বড় ভূমিকম্পের আশঙ্কায় উচ্চ সতর্কতায় জাপান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৫

শিক্ষার্থীদের জন্য সুখবর: শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক স্কুল বাস আমদানির সুযোগ

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১০:০১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১০:০১:১৫ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের জন্য সুখবর: শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক স্কুল বাস আমদানির সুযোগ ছবি: সংগৃহীত
দেশের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় আধুনিকতা ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ইলেকট্রিক (বৈদ্যুতিক) স্কুল বাস আমদানিতে সমূদয় শুল্ক-কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানায়।

এনবিআরের প্রজ্ঞাপন (এসআরও নং ৮৪/আইন/২০২৬/০২/কাস্টমস) অনুযায়ী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আমদানিকৃত ইলেকট্রিক বাসে কাস্টমস ডিউটি (CD), রেগুলেটরি ডিউটি (RD), ভ্যাট (VAT), সম্পূরক শুল্ক (SD), আগাম কর (AT) এবং অগ্রিম আয়কর (AIT) সহ সব ধরনের শুল্ক-কর মওকুফ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নিজে অথবা তাদের পক্ষে অন্য কোনো আমদানিকারক শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এই বাস আমদানি করলে এই সুবিধা পাবেন।

শুল্কমুক্ত সুবিধায় আনা এসব বাসের ক্ষেত্রে কিছু শর্তারোপ করেছে এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী, বাসগুলোর রঙ বাধ্যতামূলকভাবে হলুদ হতে হবে এবং বডিতে 'School/College/Student Bus' শব্দগুলো স্পষ্টভাবে লিখতে হবে। আমদানিকারক শুল্কমুক্ত সুবিধার জন্য আবেদন করলে এনবিআর ১০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করবে।

এনবিআর জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কম খরচে আধুনিক পরিবহনের ব্যবস্থা করতে পারবে। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে, যা তীব্র যানজট নিরসনের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াত ব্যয় হ্রাস পাওয়ায় অভিভাবকরাও আর্থিকভাবে লাভবান হবেন। এছাড়া সাধারণ যাত্রীবাহী ইলেকট্রিক বাস আমদানিতেও শুল্ক কমানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে ঢাকার তীব্র প্রতিবাদ: ভারতীয় হাইকমিশনারকে তলব

হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে ঢাকার তীব্র প্রতিবাদ: ভারতীয় হাইকমিশনারকে তলব