ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

এমপিও শিক্ষকদের বেতন এখন সরাসরি ব্যাংকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৯:৫৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৯:৫৪:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
এমপিও শিক্ষকদের বেতন এখন সরাসরি ব্যাংকে সংগৃহীত ছবি
 

দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এখন থেকে সরাসরি তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে (ইএফটি) পাঠানো হবে। এই লক্ষ্যে আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে বিল জমা দিতে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে জরুরি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
 

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের 'এমপিও-ইএফটি' মডিউলের মাধ্যমে বিল সাবমিট করতে হবে। বিল জমার ক্ষেত্রে বেশ কিছু বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ করলে, পদত্যাগ করলে, সাময়িক বরখাস্ত হলে বা অননুমোদিত অনুপস্থিত থাকলে বিল সাবমিট অপশনে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যারা অবসর বা অন্য কারণে নিয়মিত বেতন পাচ্ছেন না তবে বকেয়া অনুমোদিত হয়েছে, তাদের জন্য 'আংশিক পেমেন্ট' অপশন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
 

মাউশি জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। ভুল তথ্যের কারণে অতিরিক্ত অর্থ প্রদান বা যেকোনো জটিলতার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে। এছাড়া শুধু 'আইবাস++' পদ্ধতিতে যাচাইকৃত জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের তথ্যে এখনো ভুল রয়েছে, তাদের তথ্য যাচাই সম্পন্ন হওয়ার পর পরবর্তীতে এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।