ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

৯ দিনের অভিযানে ধরা পড়ল মালয়েশিয়া থেকে পালানো পাকিস্তানি বন্দি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১০:১২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১০:১২:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
৯ দিনের অভিযানে ধরা পড়ল মালয়েশিয়া থেকে পালানো পাকিস্তানি বন্দি ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুঙ্গাই বুলোহ কারাগার থেকে পালিয়ে যাওয়া পাকিস্তানি বন্দি মুহাম্মদ হাসানকে ৯ দিনের অভিযানের পর পুনরায় গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গুরুতর অপরাধে অভিযুক্ত এই বন্দিকে ধরতে গোয়েন্দা সংস্থাকে দীর্ঘ সময় ধরে জটিল ও কৌশলী অভিযান পরিচালনা করতে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

গত ৯ এপ্রিল শাহ আলম আদালত-এ হাজিরা শেষে কারাগারে নেওয়ার পথে পুলিশি ট্রাক থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এরপর থেকেই তাকে গ্রেফতারে মাঠে নামে অভিবাসন বিভাগের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন। অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতি ও নাবালিকাকে নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
 

অভিযান সম্পর্কে বিভাগের পরিচালক মোহাম্মদ আনাস মোহাম্মদ জারিব জানান, ছড়িয়ে-ছিটিয়ে থাকা তথ্য বিশ্লেষণ করে ধাপে ধাপে তদন্ত এগিয়ে নেওয়া হয়েছে। মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ডের তথ্য যাচাই করে প্রথমে সম্ভাব্য অবস্থান শনাক্ত করা হয়। যদিও সেখানে তাকে পাওয়া যায়নি, তবে তদন্তকারীরা নিশ্চিত হন যে তিনি পশতুন বংশোদ্ভূত—যা অনুসন্ধানকে আরও নির্দিষ্ট করে।
 

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, ধরা এড়াতে তিনি কয়েকদিন দিনের বেলায় নির্মাণস্থলের পাশের জঙ্গলে লুকিয়ে থাকতেন এবং রাতে নির্মাণাধীন ভবনে আশ্রয় নিতেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সেখান থেকেই পোশাক সংগ্রহ করতেন বলে স্বীকার করেছেন।
 

দীর্ঘ অনুসন্ধানের পর গত ১৮ এপ্রিল অভিযানটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। গোয়েন্দারা তথ্যদাতাদের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করেন এবং বনসংলগ্ন এলাকায় কৌশলে ঘিরে ফেলেন। পরিকল্পনা অনুযায়ী বাইরে বের হওয়ার সুযোগ দিলে তাকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয়। পালানোর শেষ চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি।
 

সেদিন বিকেল ৫টার দিকে গোম্বাক লামা রোড এলাকার ১৪ মাইল অঞ্চল থেকে তাকে আটক করা হয়। সফল এই অভিযানে সহায়তা করা সংশ্লিষ্ট সংস্থা, তথ্যদাতা এবং পাকিস্তান হাইকমিশন-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।