ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মোদির বাসভবনের সামনে বিক্ষোভকালে রাহুল গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতা আটক ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আসবে: ডা. জাহেদ উর রহমান পদ্মা এক্সপ্রেসে হামলার ঘটনায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার ২৭৮, ব্যাপক ক্ষয়ক্ষতি রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯ নিট দুর্নীতি ও শিক্ষা সংকট: জেনজি-তে উত্তাল দিল্লি সংসদ ভারতীয় রাজনীতিতে নতুন মোড়: মোদী সরকারের বিরুদ্ধে তরুণের জাগরণ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬৯ ওমরাহ ভিসায় বড় পরিবর্তন, মেয়াদ বাড়িয়ে ১ বছর করলো সৌদি আরব গায়ানায় ১১৬ আরোহী নিয়ে ফেরিডুবি, জীবিত উদ্ধার ৬৭ ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ও কড়া নজরদারি: শিলিগুড়িতে অমিত শাহ বিশ্বজুড়ে মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি বিপর্যয় ঢাকার ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদীর পানি বাহরাইনে মার্কিন ঘাঁটির জ্বালানি ট্যাংক ও সামরিক স্থাপনায় আঘাতের দাবি সীমান্ত নিরাপত্তায় ঐতিহাসিক সিদ্ধান্ত: মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১২:০৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১২:০৪:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এ সময় তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
 
হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন।
 
তিনি বলেন, তাঁর এ সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম পদক্ষেপ।
 
এ লক্ষ্যে উভয় পক্ষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে একমত হয়েছে।
 
এছাড়া দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে একটি পরামর্শ কাঠামো বা কমিটি গঠন করা হবে।
 
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। বিশেষভাবে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন ও সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
 
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।