ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, সিসিটিভিতে ধরা পড়ল দুর্ধর্ষ ঘটনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৯:৪৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৯:৪৪:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, সিসিটিভিতে ধরা পড়ল দুর্ধর্ষ ঘটনা ছবি সংগৃহীত

রাজধানীর মতিঝিলে দিনের আলোয় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম লোকমান হোসেন (৪৫)। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামনে এসেছে। ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পথচারী ও রিকশাচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটির আড়ালেই মূল হামলা ও ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত হয়। আকস্মিক গোলাগুলির ঘটনায় আশপাশের মানুষকে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রাথমিকভাবে জানা গেছে লোকমান হোসেন একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী।

তিনি বলেন, শাপলা চত্বর এলাকায় যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল। হামলায় তার হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লাগে।

এদিকে এস এন মো. নজরুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতকারী এ হামলায় অংশ নেয়। গুলি চালিয়ে তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।

গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত একটি সংঘবদ্ধ ছিনতাই। ভুক্তভোগীর কাছে বিপুল পরিমাণ অর্থ থাকার তথ্য আগেই অপরাধীদের কাছে পৌঁছে গিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

বর্তমানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তকরণ এবং ভুক্তভোগীর গতিবিধি পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর মতিঝিল ও আশপাশের এলাকায় পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।