ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০১:৩২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০১:৩৩:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে অচলাবস্থার জেরে জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার।

এর মধ্যে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো মিলবে জিটুজি পদ্ধতিতে; আর তিন কার্গো মিলবে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায়।

আন্তর্জাতিক কোটেশনে আমদানি করা তিন কার্গো এলএনজির জন্য খরচ হবে ২ হাজার ৩৭২ কোটি টাকা; যা গত মাসে কেনা এলএনজি আমদানির খরচার তুলনায় বেশি।

অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপি সিঙ্গাপুর এক কার্গো এবং যুক্তরাজ্যের টোটাল এনার্জিসগ্যাস এন্ড পাওয়ার দুই কার্গো এলএনজি সরবরাহ করবে।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি কেনার এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস এন্ড পাওয়ার লিমিটেড কোম্পানি থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন মেলে। এর জন্য খরচ ধরা হয় দুই হাজার ৩৩০ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৪৩২ টাকা।

তার আগে গত ৭ মে স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ভাইটল এশিয়া, বিপি সিঙ্গাপুর এবং গানভর সিঙ্গাপুর থেকে কেনা তিন কার্গোর জন্য মোট ব্যয় ধরা হয় দুই হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২২ টাকা।

ক্রয় কমিটির বুধবারের সভায় ৪০ হাজার টপ বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার; বিশ্ব ব্যাংক ও এলজিইডি এর অধীন দুই জেলায় ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের সামগ্রী কেনারও অনুমোদন মেলে।

এছাড়াও ৫০ কেজি ধারণক্ষমতার এক কোটি নতুন কাট সাইজ বি-টুইল বস্তা কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে ক্রয় কমিটি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।