ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন: কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৮:৫৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৮:৫৩:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন: কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগা কার্গো হাউজে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত মালামাল সংরক্ষণ করা হয়েছিল, যা তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

শুক্রবার (৫ জুন) রাতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো হাউজে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি পণ্য মজুত ছিল। অগ্নিকাণ্ডের কারণ ও সম্ভাব্য গাফিলতির বিষয়গুলো তদন্ত কমিটি পর্যালোচনা করবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।

এর আগে শুক্রবার রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো কমপ্লেক্সের কুরিয়ার অপারেশন জোনে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।