ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৪:০৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৪:০৮:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য ছবি সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের টিয়াখালী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

নিহত ব্যক্তির নাম ভদ্র শিকদার। তিনি লোন্দা গ্রামের বাসিন্দা এবং ইউসুফ আলী শিকদারের ছেলে। পেশায় তিনি একজন জেলে ছিলেন।
 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভদ্র শিকদার অধিকাংশ সময় নদীর চর ও নদীসংলগ্ন এলাকায় অবস্থান করতেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও তিনি নিয়মিত মাছ শিকারে যেতেন। কয়েকদিন আগেও প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাকে মাছ ধরতে দেখা গেছে।
 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পায়রা বন্দর নৌ-পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছিল বলেও জানিয়েছে পুলিশ।
 

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।