ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির ‘হাই অ্যালার্ট’, রাতে জনপদে মাইকিং

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির ‘হাই অ্যালার্ট’, রাতে জনপদে মাইকিং ছবি: সংগৃহীত
সিলেট সীমান্তে হাই অ্যালার্ট (বিশেষ সতর্কতা) জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইন ঠেকাতে জনসম্পৃক্ততায় সীমান্ত জনপদে রাতের বেলায় মাইকিং করা করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাতে সিলেট সীমান্তজুড়ে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। সেইসঙ্গে সীমান্ত জনপদের লোকজনকে পুশইনের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে বিজিবি।

স্থানীয়রা জানান, বিজিবি ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট সীমান্ত এলাকায় সচেতনতা ও সতর্কতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে।

এর আগে শুক্রবার (৫ জুন) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

যাচাই-বাছাই শেষে তাদের ভারতে পুশব্যাক করেছে বিজিবি।

মাইকিংয়ের সীমান্তবর্তী এলাকারবাসীকে সতর্ক করে বিজিবি জানায়, বিশেষ সতর্ক বার্তা- অনুগ্রহপূর্বক কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না।

ভারত সরকার বা প্রশাসন কর্তৃক ভারতীয় অবৈধ নাগরিক বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অবৈধ অনুপ্রবেশ তথা পুশইন করার চেষ্টা করতেছে। তাই বিজিবি সীমান্তের জনসাধারণ ও বিজিবির সমন্বয়ে পুশইন প্রতিরোধে প্রস্তুত। পুশইনের ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেলে সাথে সাথে বিজিবিকে জানিয়ে সহযোগিতা করবেন।

এ ব্যাপারে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে আমরা প্রস্তুত আছি। আমাদের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্তে টহল বাড়ানো হয়েছে। যেহেতু সীমান্ত এলাকা অনেক বড়, তাই পুশইন ঠেকাতে আমরা স্থানীয় জনসাধারণের সাহায্য নিচ্ছি।

তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। অবৈধ পুশইনসহ মানবপাচার প্রতিরোধ এবং মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।