ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

প্রতিশ্রুতি দেওয়ার আগে ‘স্টাডি’ করুন: জ্বালানিমন্ত্রীকে স্পিকারের পরামর্শ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৯:২৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৯:২৪:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
প্রতিশ্রুতি দেওয়ার আগে ‘স্টাডি’ করুন: জ্বালানিমন্ত্রীকে স্পিকারের পরামর্শ ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ-কে সতর্কবার্তা দিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ বিষয়ে আলোচনা হয়। স্পিকার বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়, ড্রিলিং কার্যক্রম এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় ভালোভাবে পর্যালোচনা বা ‘স্টাডি’ করে তারপর বক্তব্য দেওয়া উচিত।

বিষয়টি উত্থাপন করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি সম্পূরক প্রশ্নে বলেন, দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না এবং এর আগে জ্বালানি উপদেষ্টা সংসদে আশ্বাস দিয়েছিলেন যে মে মাসের প্রথম দিন থেকেই আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হবে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো গ্যাস সরবরাহ চালু হয়নি।

জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে বর্তমানে গ্যাসের সংকট রয়েছে। বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হচ্ছে। এ কারণে আপাতত আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও জানান, দীর্ঘদিন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও ড্রিলিং কার্যক্রম যথাযথভাবে হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ড্রিলিং শুরু করেছে। ভবিষ্যতে গ্যাস উৎপাদন বাড়লে আশুগঞ্জসহ অন্যান্য সার কারখানায়ও গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এরপর স্পিকার জ্বালানি উপদেষ্টাকে তার আগের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদে তিনি মে মাসের শুরু থেকেই গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

এ প্রসঙ্গে স্পিকার মন্তব্য করেন, “সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপর দেবেন।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।