ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

পদ্মায় ধরা ৩০ কেজির কাতল, বিক্রি ৬৯ হাজার টাকায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১২:০২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১২:০২:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
পদ্মায় ধরা ৩০ কেজির কাতল, বিক্রি ৬৯ হাজার টাকায় ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী থেকে ৩০ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে, যা শেষ পর্যন্ত ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের উজানে জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, ভোরে জাল ফেলার পর হঠাৎ জালে বড় ধরনের ধাক্কা অনুভব করেন জেলেরা। পরে জাল তুলে তারা দেখতে পান বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।

সকাল ৬টার দিকে মাছটি দৌলতদিয়া বাজারের একটি আড়তে এনে ওজন করা হলে এর ওজন ৩০ কেজি পাওয়া যায়। পরে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে এক প্রবাসী মাছটি আরও বেশি দামে কিনতে আগ্রহ দেখান। পরে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৬৯ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

ব্যবসায়ী জানান, পদ্মা নদীর বড় আকারের কাতল মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। বিশেষ ব্যবস্থায় মাছটি ঢাকায় ওই প্রবাসীর বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।