ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

মহেশপুরে তিন দিনের ব্যবধানে ইছামতী নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৬:২৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৬:২৯:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯২ বার পঠিত
মহেশপুরে তিন দিনের ব্যবধানে ইছামতী নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকার ইছামতী নদী থেকে তিন দিনের ব্যবধানে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নদীর কচুরিপানার নিচে পচে ফুলে ওঠা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) একই স্থান থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। ফলে তিন দিনের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে দুর্গন্ধ পেয়ে ভিড় জমায়। পরে তারা পানিতে নেমে মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পরে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে মরদেহের পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে, যেখানে রাতিকান্ত জয়ধর (৪৬), পিতা দেবেন্দ্রনাথ জয়ধর, গ্রাম পোলাটানা, ভাঙ্গারহাট, কোটালিপাড়া, গোপালগঞ্জের ঠিকানা রয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহটি ওই ব্যক্তির কি না, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মরদেহটি কচুরিপানার নিচে ইছামতী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এটি তিন থেকে চার দিন আগের মরদেহ। মরদেহটি উপুড় অবস্থায় ছিল।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে তা ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে গত সোমবার একই এলাকায় বিজিবির টহল চলাকালে নদীর পাড় থেকে আরও একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।