ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ দীর্ঘ ১৬ বছর পর মিলল পরিচয়, তবে জীবিত নয়—নিথর মরদেহ দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন ট্রান্সজেন্ডারবাদ,হিযবুত তাওহীদ ও কাদিয়ানীদের নিষিদ্ধের দাবি বাবুনগরীর বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হতে পারবেন না বিচার বিভাগের কর্মকর্তারা গণহত্যা স্মরণে উখিয়ায় লাখো রোহিঙ্গার প্রত্যাবাসন দাবিতে সমাবেশ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরার সুফল ও ভবিষ্যৎ পরিকল্পনা স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার আবেদন খারিজ করল এলাহাবাদ

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬: প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য খাত ও ১ লাখ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪৭:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬: প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য খাত ও ১ লাখ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি: সংগৃহীত
‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে স্বাস্থ্যখাতে প্রযুক্তিনির্ভর উন্নয়ন, মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং টেকসই সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অঙ্গীকারের কথা বলেন। স্ট্যাটাসে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।

এ বছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ (Together for Health, Stand with Science) উল্লেখ করে তিনি বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশ—এই তিনটি উপাদান একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের স্বাস্থ্য ও নিরাপত্তা পারস্পরিকভাবে নির্ভরশীল। এ কারণেই ‘ওয়ান হেলথ’ ধারণা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, চিকিৎসা, কৃষি, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানের সমন্বিত গবেষণা এবং টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে একটি সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর)-এর মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, যাতে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা যায়।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ নীতিতে বিশ্বাস করে এবং ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে কাজ করছে। স্বাস্থ্যসেবাকে সুবিধা নয়, বরং মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, শহর ও গ্রামে মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা জোরদার এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার বড় অংশই হবে নারী।

এ ছাড়া প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালু, স্বাস্থ্যবিমা সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষা ও গবেষণা শক্তিশালী করা এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

স্ট্যাটাসের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সততা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব। তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আয়োজিত কর্মসূচির সফলতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।