ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

জ্বালানি সংকটে টেলিকম সেবা হুমকিতে, জরুরি সহায়তা চায় মোবাইল অপারেটররা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১১:৪৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১১:৪৯:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
জ্বালানি সংকটে টেলিকম সেবা হুমকিতে, জরুরি সহায়তা চায় মোবাইল অপারেটররা সংগৃহীত ছবি

জ্বালানি সংকটের কারণে দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে টেলিকম অবকাঠামোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে Association of Mobile Telecom Operators of Bangladesh (এমটব)।
 

সংস্থাটি সতর্ক করে বলেছে, দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট দেশজুড়ে টেলিযোগাযোগ সংযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারে। ইতোমধ্যে মাঠপর্যায়ে টেলিকম কার্যক্রমে এর প্রভাব দেখা যাচ্ছে।
 

বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও ভূ-রাজনৈতিক উত্তেজনার শুরু থেকেই মোবাইল অপারেটররা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সরকারকে সতর্ক করে আসছে। সরকার ইতিবাচক নির্দেশনা দিলেও বাস্তবায়নে ঘাটতি রয়ে গেছে বলে দাবি করেছে এমটব।
 

সম্প্রতি ঝড়ের কারণে Rural Electrification Board (আরইবি)-এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে এবং অনেক জায়গায় বিদ্যুৎ পুনরুদ্ধারে বিলম্ব হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এই সমস্যা বেশি প্রকট, যা টেলিকম নেটওয়ার্কের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
 

এমটব জানিয়েছে, দেশের টেলিকম অবকাঠামোর মধ্যে রয়েছে প্রায় ৪৫ হাজার টাওয়ার, একাধিক ডেটা সেন্টার, নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) এবং হাজারো বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস)। এসব স্থাপনা ২৪ ঘণ্টা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ অপরিহার্য।
 

বিদ্যুৎ বিভ্রাট বা প্রাকৃতিক দুর্যোগের সময় এসব নেটওয়ার্ক ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে পুরো যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে।

এ পরিস্থিতিতে এমটব সরকারের কাছে কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যেমন—

  • টেলিকম স্থাপনাগুলোর জন্য অগ্রাধিকারভিত্তিক জ্বালানি সরবরাহ

  • রক্ষণাবেক্ষণ পরিবহনের জন্য আলাদা জ্বালানি বরাদ্দ

  • গুরুত্বপূর্ণ এলাকায় লোডশেডিং কমানো

  • দুর্যোগের পর দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধার নিশ্চিত করা
     

বিশেষজ্ঞরা বলছেন, টেলিযোগাযোগ ব্যবস্থা শুধু একটি সেবা নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম প্রধান অবকাঠামো। এটি ব্যাহত হলে ই-কমার্স, ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রাইড-শেয়ারিংসহ প্রায় সব ডিজিটাল কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে।

এ অবস্থায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা বজায় রাখতে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।