ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

পেন্টাগনে বড় রদবদল: মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে সরিয়ে দিলেন পিট হেগসেথ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০১:০৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০১:০৭:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
পেন্টাগনে বড় রদবদল: মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে সরিয়ে দিলেন পিট হেগসেথ ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে পদত্যাগ করে তাৎক্ষণিক অবসরে যেতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার (০২ এপ্রিল) পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানান, জর্জ অবিলম্বে সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফের পদ থেকে অবসর নিচ্ছেন।

সাধারণত সেনাবাহিনীর প্রধান চার বছরের জন্য দায়িত্ব পালন করেন। ক্যারিয়ার সামরিক কর্মকর্তা জর্জ ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়নে এ পদে আসীন হন। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্ট থেকে স্নাতক এবং প্রথম উপসাগরীয় যুদ্ধসহ ইরাক ও আফগানিস্তানের বিভিন্ন সংঘাতে ইনফ্যান্ট্রি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কেন তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে সিবিএসকে এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার দীর্ঘ সেবার জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু সেনাবাহিনীতে নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। এ প্রেক্ষাপটেই সামরিক নেতৃত্বে এ পরিবর্তন। পেন্টাগনের মুখপাত্র পারনেল আরও বলেন, জেনারেল জর্জের কয়েক দশকের সেবার জন্য প্রতিরক্ষা দফতর কৃতজ্ঞ। আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ অস্থায়ীভাবে নতুন আর্মি চিফ অব স্টাফের দায়িত্ব নেবেন। পারনেল তাকে 'অভিজ্ঞ ও যুদ্ধপরীক্ষিত নেতা' হিসেবে উল্লেখ করে বলেন, প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে তার ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে।

এদিকে, ওয়েস্ট পয়েন্ট সামরিক একাডেমি সম্প্রতি জর্জের সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাতের কিছু ছবি প্রকাশ করে জানায়, তিনি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত ক্যাডেটদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

প্রতিরক্ষা দফতরে যোগদানের পর থেকেই হেগসেথ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণ করেছেন। এর মধ্যে নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর ভাইস চিফ অব স্টাফসহ ডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।