ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২ কিডনি ও লিভারের জটিল রোগে নিঃস্ব লাখো পরিবার,বাড়ছে অসহায়ত্ব প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, জ্বালানি সংকটে যা বললেন হাসনাত এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ কাল ঢাকা-দিল্লী মনস্তাত্ত্বিক টানাপোড়েন: প্রধানমন্ত্রীর ভারত সফর কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ উপাসনালয়ের সেবকদের সম্মানী দেবেন সরকার মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ মিলল বনে বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: জ্বালানিমন্ত্রী জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করল সামিট এলএনজি টার্মিনাল, কাটছে সংকট ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে যাত্রী নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামে চাপে ক্রেতা ১৫ আগস্ট ঘিরে রাজধানীসহ দেশে সর্বোচ্চ নিরাপত্তা হোয়াটসঅ্যাপে ভুলবশত মুছে যাওয়া বার্তা ও ছবি ফিরিয়ে আনার সহজ উপায় শিক্ষা সহায়তা ট্রাস্টের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চুরির মামলা ইউক্রেনের ড্রোন ঠেকাতে রুশ জাহাজে খাঁচা ও পানির ট্যাংক! ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরান সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনে নামছে বিহারের শিক্ষার্থীরা শিল্প ও বিদ্যুৎ খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে আগস্টে আসছে আরও ৫ কার্গো সাগর উত্তাল থাকায় ফিরে গেল এলএনজিবাহী জাহাজ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে নতুন সার্চ কমিটি গঠন: নেতৃত্বে সচিব আব্দুল খালেক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০১:৫২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৩:০৫:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে নতুন সার্চ কমিটি গঠন: নেতৃত্বে সচিব আব্দুল খালেক ছবি: সংগৃহীত
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ৬ সদস্যের সার্চ কমিটি পুনর্গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নবগঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে।

গত বুধবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র উপসচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক পরিপত্রে এই পুনর্গঠিত কমিটির তথ্য জানানো হয়। এর মাধ্যমে গত ১৮ মে গঠিত আগের কমিটি বিলুপ্ত করা হলো।

পরিপত্রের তথ্য অনুযায়ী, কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরিদুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য (পাবলিক ইউনিভার্সিটি) প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ মোর্শেদ হাসান। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়)।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব আইন অনুযায়ী যোগ্য উপাচার্য নিয়োগের সুপারিশ করবে এই কমিটি। বিশেষত বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর (কৃষি বা প্রকৌশল) ক্ষেত্রে প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করার ক্ষমতা রাখবে।

কমিটির মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে- যোগ্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করা, প্রতিটি পদের বিপরীতে তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা এবং সেই তালিকা থেকে একজনকে মনোনয়নের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ পেশ করা।

উল্লেখ্য, এর আগে গত ১৮ মে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে ইউজিসির অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক মো. সাইদুর রহমান, রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম সদস্য হিসেবে ছিলেন। নতুন পরিপত্রের মাধ্যমে সেই কাঠামোর আমূল পরিবর্তন আনা হলো।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।