ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

কর্ণফুলীতে চলমান ড্রেজিং বন্ধের নির্দেশ পুলিশের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১১:৫৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১১:৫৪:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
কর্ণফুলীতে চলমান ড্রেজিং বন্ধের নির্দেশ পুলিশের চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চলমান ড্রেজিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। পরিবেশ ও নিরাপত্তা বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্ণফুলী নদীতে চলমান ড্রেজিং কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে বাকলিয়া থানা পুলিশ। এতে বন্দরের নাব্যতা রক্ষা ও জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে জরুরি চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চিঠিতে ড্রেজিং ও ডাম্পিং কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। গত মঙ্গলবার বন্দরের হাইড্রোগ্রাফার বিভাগের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন বন্দর সচিব। এতে উল্লেখ করা হয়, দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ সম্পন্ন হয়। ফলে বন্দরের কার্যক্রম সচল রাখতে কর্ণফুলী নদীর নাব্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিঠিতে বলা হয়, নদীতে পলি জমে নাব্যতা কমে গেলে বড় জাহাজ বন্দরে প্রবেশে সমস্যার মুখে পড়ে এবং জাহাজ হ্যান্ডলিং সক্ষমতাও কমে যায়। এতে দেশের বৈদেশিক বাণিজ্য ও জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
 
বন্দর সূত্র জানায়, শাহ আমানত সেতুর উজান ও ভাটিতে ক্যাপিটাল ড্রেজিং শেষ হওয়ার পর বর্তমানে নদীতে সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম চলছে। সদরঘাট থেকে বাকলিয়া চর পর্যন্ত এলাকার আটটি খালের মুখে ড্রেজিং করায় এসব খালের নাব্যতা বেড়েছে। এতে নগরের ব্যবহৃত পানি সহজে নদীতে প্রবাহিত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতেও ইতিবাচক প্রভাব পড়ছে। এদিকে বাকলিয়া চর, শিকলবাহা, নাজিরচর ও কালুরঘাট এলাকায় নদীর অগভীর অংশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন–২০২২ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে নির্দিষ্ট গভীরতা বজায় রেখে ড্রেজিংয়ের অনুমতি দিয়েছে। এর আগে এসব এলাকায় বিচ্ছিন্নভাবে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের ঘটনা ঘটত বলে বন্দর সূত্র জানিয়েছে।
 
তবে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে গত বছরের ৯ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রেজিং ও ডাম্পিং কার্যক্রম বন্ধ রাখতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ১ মার্চ থেকে কাজ শুরু হলেও সমপ্রতি বাকলিয়া থানা থেকে আবারও এ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানতে পেরেছে। চিঠিতে বন্দর কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, দীর্ঘদিন ড্রেজিং বন্ধ থাকলে কর্ণফুলী নদীর নাব্যতা দ্রুত কমে যেতে পারে। এতে বন্দরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার ঝুঁকিও বাড়তে পারে।
 
এ পরিস্থিতিতে কর্ণফুলী নদীর উজানে বন্দরের নিয়োজিত ঠিকাদারদের মাধ্যমে ড্রেজিং ও ডাম্পিং কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা সহায়তা প্রদানের জন্য সিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চিঠিতে বিষয়টিকে জরুরি উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।