ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

সীতাকুণ্ডে মহাসড়কে আগুন দিয়ে ২ ঘণ্টা ব্যারিকেড, ৩৫ কিলোমিটার যানজট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১০:২০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১০:২৫:৪৬ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
সীতাকুণ্ডে মহাসড়কে আগুন দিয়ে ২ ঘণ্টা ব্যারিকেড, ৩৫ কিলোমিটার যানজট ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে মিনি কাভার্ডভ্যান চাপায় বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রীসহ ৪ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বাঁশবাড়িয়া বাজারে বিকেল সাড়ে ৪ টার দিকে স্কুল ছুটি শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহতরা হলেন, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হারুনের মেয়ে অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মুনতাহা (১৪), মোহাম্মদ রুবেলের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নওরীন (১২), রবিউল হোসেনের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী তাসনুভা আক্তার (১৪)। এক ব্যসায়ী আহত হয়। তার নাম জানা যায়নি।
 
এ ঘটনার পর মহাসড়কে বাঁশ ফেলে আগুন লাগিয়ে বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ২ ঘণ্টা ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ফৌজদারহাট থেকে শুরু করে বড় দারোগারহাট পর্যন্ত সড়কের উভয় পাশে প্রায় ৩৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় ছুটি শেষে শিক্ষার্থীরা অন্যান্য দিনের মতো বাড়ি ফিরে যাচ্ছিল। এসময় বাঁশবাড়িয়া বাজারে তারা পৌঁছালে একটি ঢাকামুখি মিনি কাভার্ডভ্যান তাদের সজোরে চাপা দেয়। এসময় তিন শিক্ষার্থীসহ ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে ছাত্রী মুনতাহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেন।
 
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ৫টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় অবস্থান করে সড়কের বিভিন্ন স্থানে বাঁশে আগুন দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে এবং বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় ফৌজদারহাট থেকে শুরু করে বড় দারোগারহাট পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারেরও বেশি দূরপাল্লার যানবাহন মহাসড়কে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন শিশুসহ দূরপাল্লার যাত্রী সাধারণ।
 
সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালামত উল্লাহ বলেন, আহত ছাত্রীরা সকলেই আমাদের ইউনিয়নের। অন্যান্য দিনের মতো তারা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি মিনি কাভার্ডভ্যান ছাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলে তারা আহত হয়। ছাত্রী আহতের খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা মহাসড়কে ৫ টার দিকে অবস্থান করে বাঁশে আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে এসে মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ওভারব্রিজ নির্মাণ করার আশ্বাসে বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘণ্টা পর ব্যারিকেড তুলে নেয়।
 
উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তিনজন গাড়ি চাপায় আহতের ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা মহাসড়কে বাঁশের মধ্যে আগুন দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সড়ক থেকে ব্যারিকেড তুলে নেয়। এরপর গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে আসে। এছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.. আব্দুল্লাহ আল মামুন, বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হক। হাইওয়ে থানার ওসি বলেন, মহাসড়ক থেকে ব্যারিকেড সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।