ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন আনছে অ্যাপল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩৬:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন আনছে অ্যাপল ছবি: সংগৃহীত
অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্সে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে।
 
টিপস্টার সেটসুনা ডিজিটালের দাবি, অ্যাপল নতুন এই ডিভাইসে ডিজাইন, ক্যামেরা ও চিপসেটের পাশাপাশি ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড করতে যাচ্ছে।
 
জানা গেছে, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যেখানে বর্তমানে আইফোন ১৬ প্রো ম্যাক্সে আছে ৪৬৮৫ এমএএইচ ব্যাটারি। ফলে নতুন মডেলে ব্যাটারি বেড়েছে ৩১৫ এমএএইচ, যা ব্যাটারি ব্যাকআপে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
 
আইফোনে শক্তিশালী হার্ডওয়্যারের পাশাপাশি রয়েছে দারুণ পাওয়ার এফিশিয়েন্সি। তাই ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকলে এটি অনেক অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় বেশি টেকসই হতে পারে।
 
তবে প্রযুক্তিবিদদের একাংশ বলছে, অ্যাপলের পক্ষ থেকে এত বড় ব্যাটারি আপগ্রেড খুবই বিরল ঘটনা। তাই অনেকেই এই তথ্যকে এখনো সন্দেহের চোখে দেখছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।