ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু

পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণ আজ, সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪১:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণ আজ, সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি ছবি সংগৃহীত

হিজরি ১৪৪৭ সনের পবিত্র শবেবরাত কবে পালিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। পবিত্র শাবান মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য এদিন বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
 

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় (মাগরিবের পর) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
 

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরে অবহিত করতে বলা হয়েছে।
 

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘লাইলাতুল বরাত’ বা শবেবরাত হিসেবে পালন করা হয়। মুসলিমদের কাছে এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। এই মাস শেষ হলেই শুরু হয় পবিত্র মাহে রমজান, যা রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহন করে।
 

ধর্মীয় হিসাব অনুযায়ী, আজ সন্ধ্যায় যদি শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
 

অন্যদিকে, যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি) থেকে। সেক্ষেত্রে শবেবরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।