ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৭:৪৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৭:৪৩:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের নিয়ম বাতিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘স্যার’ বলে সম্বোধনের একটি অনানুষ্ঠানিক রীতি চালু ছিল, যা নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। এই রীতি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
 
বৈঠকে মন্ত্রিসভা জারি করা অন্যান্য প্রোটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (জ্বালানি, সড়ক ও রেলওয়ে) এবং সৈয়দা রিজওয়ানা হাসান (পরিবেশ ও পানি সম্পদ) কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রোটোকল নির্দেশিকা পর্যালোচনা করে সংশোধনের জন্য সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে বলেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ নয়, ‘মিস্টার’ ও ‘মিস’ সম্বোধন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।