ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

এআরএফ বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১১:৫৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১১:৫৪:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
এআরএফ বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। সঙ্গে ছিলেন ডেপুটি হাইকমিশনার মোছাম্মদ সাহানারা মনিকা এবং দূতালয় প্রধান প্রণব ভট্টাচার্য্য।
 
হাইকমিশন সূত্র জানিয়েছে, দুই দিনের সফরে মালয়েশিয়ায় অবস্থান করবেন তৌহিদ হোসেন। ৮-১১ জুলাই এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, আর তিনি ১২ জুলাই দেশে ফিরবেন।
 
এ সফরের প্রেক্ষাপটে রয়েছে মালয়েশিয়ায় সম্প্রতি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশির গ্রেপ্তার। বিষয়টি দেশি গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এমন সময়েই মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা।
 
এআরএফ বৈঠকের ফাঁকে মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তৌহিদ হোসেনের। সে ক্ষেত্রে আটক বাংলাদেশিদের বিষয়টি আলোচনায় আসতে পারে। পাশাপাশি, আগস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়েও আলোচনা হতে পারে।
 
কূটনৈতিক সূত্রগুলোর মতে, মূলত এআরএফ অংশগ্রহণের উদ্দেশ্যে এই সফর হলেও, বাংলাদেশিদের আটক এবং উচ্চপর্যায়ের সফর ঘিরে এটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।