ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মধ্যপ্রাচ্যে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের দিনগণনা শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৮:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৮:২৪:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
মধ্যপ্রাচ্যে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের দিনগণনা শুরু ছবি সংগৃহীত

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস ও ইসলামের চারটি পবিত্র মাসের অন্যতম—রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী রোববার (২১ ডিসেম্বর) থেকে দেশগুলোতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে।
 

ইসলামে রজব মাসের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত গভীর। আল্লাহ তাআলা যেসব মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন, ‘আশহুরুল হুরুম’ বা সম্মানিত চার মাসের মধ্যে রজব অন্যতম। ইসলামের বহু গুরুত্বপূর্ণ ইতিহাস ও তাৎপর্য এই মাসের সঙ্গে সম্পৃক্ত।
 

হাদিস অনুযায়ী, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন এবং এই মাসজুড়ে বরকত ও কল্যাণের দোয়া পাঠ করতেন।
 

জ্যোতির্বিদদের হিসাবে, রজব ও শা‘বান মাস যদি স্বাভাবিক নিয়মে ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয়, তাহলে প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে।
 

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের তুলনায় বাংলাদেশে সাধারণত একদিন পরে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি।
 

সূত্র: গালফ নিউজ


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।