ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বেসরকারি ডিপো মালিকদের কর্মসূচি একমাস স্থগিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৬:৪০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৬:৪০:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
বেসরকারি ডিপো মালিকদের কর্মসূচি একমাস স্থগিত বেসরকারি ডিপো
বেসরকারি ডিপো মালিকদের রপ্তানি পণ্য বোঝাই এবং খালি কন্টেনার হ্যান্ডলিং বন্ধ করে দেয়ার কর্মসূচি একমাস স্থগিত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টমসের সাথে আলোচনার পর কর্মসূচি একমাস স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ থেকে ১৯টি বেসরকারি কন্টেনার ডিপো একযোগে রপ্তানি পণ্য এবং খালি কন্টেনার হ্যান্ডলিং বন্ধ করে দেয়ার কর্মসূচি দিয়েছিল।
 
বন্দর সূত্র জানিয়েছে, বেসরকারি ডিপো মালিকদের অঘোষিত কর্মসূচির বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিকডা নেতৃবৃন্দের সাথে বৈঠক আহ্বান করে। গতকাল বিকেল ৪টা নাগাদ বৈঠক শুরু হয়। এতে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমীন আবদুল্লাহ সভাপতিত্ব করেন। সভায় কাস্টমস কমিশনার সফিউদ্দীনসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকডা সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ইমরান ফাহিম নূরসহ কয়েকজন ডিপো মালিক উপস্থিত ছিলেন।
 
বৈঠকে বিকডার খরচ পোষাতে না পারার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিং করতে তাদের হিমশিম খেতে হচ্ছে উল্লেখ করে বলা হয় যে, এজন্য ডিপো মালিকেরা রপ্তানি পণ্য বোঝাই এবং খালি কন্টেনার হ্যান্ডলিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সমস্যার সমাধানে বন্দর কর্তৃপক্ষ বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে আশ্বাস প্রদান করা হলে বেসরকারি ডিপো মালিকেরা আজ থেকে শুরু হওয়া কর্মসূচি এক মাস স্থগিত রাখার ঘোষণা দেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।