ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

প্রথম প্রান্তিকে জিপিএইচ ইস্পাতের মুনাফা ৬৪ শতাংশ কমেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৯:৫৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৯:৫৮:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
প্রথম প্রান্তিকে জিপিএইচ ইস্পাতের মুনাফা ৬৪ শতাংশ কমেছে ছবি সংগৃহীত

২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) প্রকৌশল খাতভুক্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের মুনাফায় উল্লেখযোগ্য পতন দেখা গেছে। কোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশের বেশি কমেছে।
 

বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পরবর্তীতে এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করে কোম্পানি কর্তৃপক্ষ।
 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৫ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ৯ পয়সা, যা শতাংশের হিসাবে প্রায় ৬৪.২৯ শতাংশ।
 

অন্যদিকে, ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। তবে একই অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা, যেখানে আগের অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৭৭ পয়সা মুনাফা করেছিল।
 

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ–বিষয়ক রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।