ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

দেশে প্রথমবার নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট আজ বাজারে, জানালো বাংলাদেশ ব্যাংক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৮:২৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৮:২৪:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
দেশে প্রথমবার নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট আজ বাজারে, জানালো বাংলাদেশ ব্যাংক ছবি সংগৃহীত

দেশে প্রথমবারের মতো নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার ব্যাংক নোট আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এ নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে তা ধাপে ধাপে অন্যান্য অফিসেও সরবরাহ করা হবে। নতুন নোট আসার সঙ্গে সঙ্গে জাল নোটের ঝুঁকিও বিবেচনায় এসেছে, তাই কেন্দ্রীয় ব্যাংক আগেই জানিয়েছে আসল নোট শনাক্তের জন্য ব্যবহারযোগ্য নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমের আওতায় ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নতুন সিরিজের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ইতোমধ্যে বাজারে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৫০০ টাকা।

নতুন ৫০০ টাকার নোটের আকার ১৫২ মিমি × ৬৫ মিমি নির্ধারণ করা হয়েছে। এর সম্মুখভাগে বামদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝ বরাবর পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলার নকশা রাখা হয়েছে। পেছনদিকে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি। জলছাপ হিসেবে দেওয়া হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ ও নিচে ‘500’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। পুরো নোটে সবুজ রঙের আধিক্য ব্যবহৃত হয়েছে।

জালিয়াতি রোধে নোটটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নোটের ডান পাশে থাকা ‘500’ সংখ্যাটি উন্নত নিরাপত্তা কালিতে ছাপা, যা নোট নাড়ালে সবুজ থেকে নীল রংয়ে পরিবর্তিত হয়। এছাড়া লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা নাড়ালে রঙ পরিবর্তিত হয়ে ‘৫০০ টাকা’ লেখা দৃশ্যমান হয়, আর স্বর্ণালী অংশটি রংধনুর মতো প্রতিফলন তৈরি করে।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের নিচের ডানদিকের পাঁচটি ছোট বৃত্ত হাতের স্পর্শে অনুভূত হবে। পাশাপাশি ইন্টাগ্লিও মুদ্রণে ছাপা বিভিন্ন অংশ—যেমন শহীদ মিনার, ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমানের লেখাগুলো ও সুপ্রিম কোর্টের ছবি—উত্তল অনুভূত হবে। নিরাপত্তা সুতার পাশে সূক্ষ্ম Microprint-এ পুনরাবৃত্তভাবে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে, যা কেবল কাছ থেকে খেয়াল করলে দেখা যায়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, নতুন ডিজাইন চালুর লক্ষ্য জাল নোট প্রতিরোধকে আরও শক্তিশালী করা এবং নোটের স্থায়িত্ব ও পরিচিতি বাড়ানো।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।