১৯ বছর পলাতক থাকার পর কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৫:৪২:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৫:৪২:২৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি সংগৃহীত
দীর্ঘ ১৯ বছর ধরে আদালতের দেওয়া কারাদণ্ড থেকে পালিয়ে থাকা এক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শনিবার (২৯ নভেম্বর) কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে রোববার এটিইউর পক্ষ থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতারকৃত রব্বানী (৪৫) নীলফামারী সদর উপজেলার নটখানা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দুটি পৃথক মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৩ বছর সশ্রম কারাদণ্ডসহ জরিমানার রায় রয়েছে।
এটিইউ জানায়, রায় ঘোষণার পর রব্বানী আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ সময় দেশের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে পলাতক ছিলেন। নীলফামারী থানার অনুরোধ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারের পর রব্বানীকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।