ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ আজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১০:৪৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১০:৪৪:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ আজ ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

 

এদিকে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ করেছেন ইনু। জুলাই গণঅভ্যুত্থানকে সো-কলড বলেও আখ্যায়িত করেছেন। তবে তার এমন মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখছে প্রসিকিউশন।একইসঙ্গে ইনুর আবেদনটি বাতিল চাওয়া হয়। এ নিয়ে আজ ট্রাইব্যুনালের আদেশ আসতে পারে।

কুষ্টিয়ার ৬ জনকে হত্যার এ মামলায় জুলাই-আগস্টের আন্দোলন দমনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়। এর আগে, গত ২৩ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
 

এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম–খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে আজ। সকালে তাদের দুইজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
 

এছাড়া চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেয়ারও কথা রয়েছে। তবে সাফাই সাক্ষী না পেলে মামলাটি যুক্তিতর্কে উপস্থাপনের দিকে এগোবে বলে জানায় প্রসিকিউশন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।