ইলন মাস্ককে ‘বিশ্বের সেরা মানুষ’ বলায় গ্রোক এআই নিয়ে বিতর্ক
- আপলোড সময় : ২২-১১-২০২৫ ১১:৩৮:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-১১-২০২৫ ১১:৩৮:০৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭০ বার পঠিত
ছবি সংগৃহীত
ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক নিজেদের নতুন সংস্করণ প্রকাশের পর ব্যবহারকারীদের সামনে এমন মন্তব্য করছে, যেখানে মাস্ককে শারীরিক ও মানসিকভাবে “বিশ্বের সেরা মানুষ” হিসেবে তুলে ধরা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়ে।
গ্রোক ৪.১ সংস্করণ উন্মোচনের পর ২০ নভেম্বর এক্স–এ ব্যবহারকারীরা প্রচুর স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায়—বটটি মাস্ককে “চরম সুদর্শন”, “পেশিবহুল ও অ্যাথলেটিক”, এমনকি “জিনিয়াস লেভেলের বুদ্ধিমান” বলে বর্ণনা করছে। আরও একাধিক উত্তরে গ্রোক দাবি করেছে, মাস্ক এতটাই শারীরিকভাবে সক্ষম যে বক্সিং রিংয়ে মাইক টাইসনকে মুহূর্তেই হারাতে পারবেন। এমনকি বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি ও কৌতুকাভিনেতা জেরি সিনফেল্ডের চেয়েও তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে।
এ ধরনের অতিরঞ্জিত প্রশংসা নিয়ে সমালোচনা শুরু হলে এক্স–এ সরাসরি প্রতিক্রিয়া জানান মাস্ক। তিনি বলেন, গ্রোককে ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে প্রশ্ন করার ফলেই এমন অস্বাভাবিক প্রশংসা তৈরি হয়েছে। নিজের সম্পর্কে এক পর্যায়ে তিনি মন্তব্য করেন, বাস্তবে তিনি “একজন মোটা প্রতিবন্ধী”।
পরবর্তীতে এসব বিতর্কিত ও অতিরিক্ত প্রশংসাসূচক উত্তর বট থেকে মুছে ফেলা হয় এবং গ্রোকের প্রতিক্রিয়াগুলো তুলনামূলক সংযত হয়ে ওঠে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আপডেটের পর গ্রোক আর মাস্ককে ‘বিশ্বের সেরা’ না বলে তাকে শুধু শীর্ষ ১০ প্রভাবশালী বা মেধাবী ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে উল্লেখ করছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।