ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি: সোহরাওয়ার্দীতে কঠোর হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:৩৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:৩৮:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি: সোহরাওয়ার্দীতে কঠোর হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুল হামিদ ঘোষণা দেন, যেকোনো বাতিলের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া হবে এবং যেসব রাজনৈতিক দল এই দাবি পূরণে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করা হবে।
 
শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল হামিদ বলেন, “হারাম ও বাতিলের সঙ্গে কোনো আপস নেই।” তিনি দাবি করেন, বিএনপি ও জামায়াতের নেতারা তার সঙ্গে সাক্ষাতে ক্ষমতায় এলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, “সরকার যদি তওবা না করে, তাহলে খুনি হাসিনার মতো পালাতে হবে।”
 
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের জাতীয় সংসদ সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। বিএনপি, জামায়াত ও বিভিন্ন ইসলামী দলের নেতাদের সঙ্গে দেশ-বিদেশের শীর্ষ আলেম-ওলামারাও এই দাবিকে সমর্থন করেন এবং ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দেন।
 
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, প্রয়োজনে ঢাকা অবরোধ, সংসদ অভিমুখে লংমার্চ ও সচিবালয় বন্ধসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন। সম্মেলন থেকে ছয় দফা দাবি ঘোষণা করা হয়, যার মধ্যে রয়েছে কাদিয়ানীদের ইসলাম ও মুসলিম পরিচয় নিষিদ্ধ করা এবং তাদের সব ইসলামবিরোধী প্রচারণা থামানো।
 
বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক ছয় দফা দাবিকে দ্রুততম সময়ে নির্বাহী আদেশে বাস্তবায়নের আহ্বান জানান।
সম্মেলন থেকে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়:
 
৩০ এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি
 
মে-জুন মাসে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
 
জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বিভাগীয় সম্মেলন
 
 
সতর্ক করে সংগঠকরা জানান, এসব শান্তিপূর্ণ উদ্যোগের পরও যদি সরকার কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করে, তবে ২০২৬ সালের ডিসেম্বরে জাতীয় উলামা সম্মেলন আহ্বান করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।