ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নারী পাচারের অভিযোগে বিএমইটির ৪ কর্মকর্তা ও ৫ এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২৯:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
নারী পাচারের অভিযোগে বিএমইটির ৪ কর্মকর্তা ও ৫ এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা
ভুয়া কাগজপত্র তৈরি ও নারীদের বিদেশে পাচারের অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) চারজন কর্মকর্তা এবং পাঁচটি জনশক্তি রফতানিকারক এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩ জুলাই) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, ভুয়া কাগজপত্র তৈরি ও নারীদের বিদেশে পাচারের অভিযোগের প্রেক্ষিতে দুদক তদন্ত পরিচালনা করেছে। তিনি বলেন, বিভিন্ন জনশক্তি রফতানিকারক এজেন্সি নিজেদের স্বার্থে বিএমইটির কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে প্রকৃত আবেদনকারীর পরিবর্তে অন্য নারীর পাসপোর্ট নম্বর ব্যবহার করে আবেদন দাখিল করে। এসব জাল পাসপোর্ট যাচাই না করেই বিএমইটির সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিক লাভের উদ্দেশ্যে ৯ জন নারীকে ছাড়পত্র প্রদানে অনুমোদনের জন্য নোট উপস্থাপন করেন। এছাড়া প্রযোজ্য সরকারি নির্দেশনা লঙ্ঘন করে ২৫ বছরের কম বয়সি চারজন অপ্রাপ্তবয়স্ক নারীকে মধ্যপ্রাচ্যে প্রেরণের ছাড়পত্র প্রদানের জন্যও নোট উপস্থাপন করা হয়। অভিযান চলাকালে সংগৃহীত কাগজপত্র যাচাই করে শাস্তিযোগ্য অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক স্বপন কুমার রায় বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- বিএমইটির উপ-পরিচালক (বহির্গমন) মো. সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক (বহির্গমন) মোহাম্মদ হোসেন উল্লাহ আকন্দ, জনশক্তি জরিপ কর্মকর্তা মো. নিজামউদ্দিন পাটোয়ারি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আজাদ হোসেন, এইচ. এ. ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. আনোয়ার হোসেন, কে. এইচ. ওভারসিজের ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দিন, মক্কা ওভারসিজের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, তাসনিম ওভারসিজের ম্যানেজিং পার্টনার মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, এস. এম. ম্যানপাওয়ারের পার্টনার একরামুল হক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।