ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী: কর্নেল শফিকুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২২:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী: কর্নেল শফিকুল ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে, তবে নির্বাচন অনুষ্ঠিত হলে তা অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী—এমনটাই জানিয়েছেন সেনাসদরের সামরিক অপারেশন পরিদফতরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।
 
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
তিনি জানান, নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে।
 
গত দুই সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র, ১০০ রাউন্ড গুলি উদ্ধার এবং ৪৫ জন মাদক ব্যবসায়ী ও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০০ জনের বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
 
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মব সহিংসতার বিরুদ্ধে সেনাবাহিনী এবার ‘জিরো টলারেন্স’ নীতিতে যাচ্ছে।
 
গুমের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, কোনো সেনা সদস্য দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এ সময় তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদনের প্রসঙ্গ উড়িয়ে দিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে—এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।