ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বাংলাদেশ থেকে ২০২৬ সালে হজে যেতে পারবেন সাড়ে ৭৮ হাজার ধর্মপ্রাণ মুসল্লি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১০:৩২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১০:৩৪:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
বাংলাদেশ থেকে ২০২৬ সালে হজে যেতে পারবেন সাড়ে ৭৮ হাজার ধর্মপ্রাণ মুসল্লি ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এই চুক্তি অনুযায়ী, আগামী বছরে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
 

বাংলাদেশ সরকারের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
 

চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে হজ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ধর্ম উপদেষ্টা সৌদি মন্ত্রীকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং মিনা, আরাফা ও মুজদালিফা অঞ্চলে তাঁবু, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা আরও উন্নত করার অনুরোধ জানান।
 

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আশ্বাস দেন। বৈঠকে ধর্ম উপদেষ্টা সৌদি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনি সানন্দে গ্রহণ করেন।
 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহসহ দুই দেশের সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।