ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নাটোরে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৩:২২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৩:২২:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
নাটোরে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড ছবি সংগৃহীত

নাটোরের নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় আদালত যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর বারোটার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান রায় ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যাবহারিক পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থী বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে ছিলেন। প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ওই ঘটনায় ছাত্রীর মা গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র‍্যাব প্রধান শিক্ষককে গ্রেফতার করে।

তদন্তে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলেও, আদালত দুজনকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র ফিরোজ আহমেদকে আসামি হিসেবে বিচার করেন। সাক্ষ্য গ্রহণ, তথ্য বিশ্লেষণ ও যুক্তি তর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মুন্সী আবুল কালাম আজাদ জানিয়েছেন, রায় কর্তৃপক্ষের পক্ষ থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য এবং বাদীপক্ষও এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।