ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ব্যক্তিগত ও জাতীয় উপাত্ত সুরক্ষায় দুই নতুন অধ্যাদেশ জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:৫০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:৫০:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
ব্যক্তিগত ও জাতীয় উপাত্ত সুরক্ষায় দুই নতুন অধ্যাদেশ জারি ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ প্রজ্ঞাপন জারি করেছে। এই অধ্যাদেশ দুটি দেশের ডিজিটাল ও তথ্য নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে গত ৬ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখার সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। আজ রবিবার (৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন প্রকাশের বিষয়টি গণমাধ্যমকে জানান।
 
নতুন অধ্যাদেশের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, রাষ্ট্রীয় উপাত্তের সুরক্ষা এবং ডিজিটাল ডেটা ব্যবস্থাপনার কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে। সরকারি সূত্রে বলা হয়েছে, এই উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতি ও তথ্যভিত্তিক সেবা নিরাপদ ও স্বচ্ছভাবে পরিচালনায় সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।