ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

পাকিস্তানের তারবেলায় মিলল বিশাল স্বর্ণভান্ডার: ৬৩৬ বিলিয়ন ডলারের সোনা বদলে দিতে পারে পাকিস্তানের ভাগ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:৫০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:৫০:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
পাকিস্তানের তারবেলায় মিলল বিশাল স্বর্ণভান্ডার: ৬৩৬ বিলিয়ন ডলারের সোনা বদলে দিতে পারে পাকিস্তানের ভাগ্য ছবি: সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা অঞ্চলের মাটির নমুনা পরীক্ষায় বিপুল স্বর্ণভান্ডারের সন্ধান মিলেছে। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের স্বর্ণের মজুদ সেখানে বিদ্যমান। বিষয়টি প্রকাশ করেছেন পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর।
 
সোমবার করাচিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ গহর বলেন, তারবেলার এই স্বর্ণসম্পদ পাকিস্তানের অর্থনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী সন্ধান। তার দাবি, মজুদকৃত সোনা দেশের বর্তমান বৈদেশিক ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত। বিষয়টি ইতিমধ্যে দেশটির স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (SIFC) এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকে অবহিত করা হয়েছে।
 
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন নাগাদ দেশের মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে প্রায় ২৮৬.৮৩২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮০.৬ ট্রিলিয়ন রুপি), যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এ অবস্থায় তারবেলার স্বর্ণভান্ডার পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারে বড় সুযোগ এনে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
 
হানিফ গহর আরও জানান, স্বর্ণ উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার খনন কোম্পানির সঙ্গে প্রাথমিক যোগাযোগ চলছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই প্রকল্পের কাজ শুরু হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই তারবেলার মাটি থেকে সোনা উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে।”
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।