ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে গুমের অভিযোগ করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। গতকাল সোমবার চিফ প্রসিকিউটরের কাছে লিখিতভাবে এ অভিযোগ জমা দেন তিনি।

 

অভিযুক্ত অন্যরা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, র‍্যাবের তৎকালীন ডিজি মোখলেছুর রহমান, সিটিটিসির তৎকালীন প্রধান আসাদুজ্জামান, পুলিশের ডিসি কামরুল হাসান ও এডিসি সৈয়দ নসরুল্লাহ। 

অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের আশিক বলেন, ‘২০১৩ সালের ডিসেম্বরের শেষের দিকে মিরপুর থেকে আমাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২০২২ সালে আবারও গুম করা হয়।’


আপনি বেশি কথা বলেন, আইনজীবী আমির হোসেনকে ট্রাইব্যুনাল ‘আপনি বেশি কথা বলেন। এমন এমন কথা বলেন, যা আদালতের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়।’ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের উদ্দেশে বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের ট্রাই্রব্যুনাল-১ গতকাল এ কথা বলেন। 


গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তৃতীয় দিনে দুজনের সাক্ষ্য গ্রহণ হয়। জেরার এক পর্যায়ে নিহত নাদিম মিজানের স্ত্রী তাবাসসুম আক্তার নিহার উদ্দেশে আমির হোসেন বলেন, ‘আপনার স্বামীকে কে গুলি করেছিল, আপনি কি দেখেছেন?’ এমন প্রশ্নে আপত্তি জানিয়ে প্রসিকিউশন থেকে বলা হয়, ‘একই প্রশ্ন আপনার আগের আইনজীবীও করেছেন। তখন আপনি ভেটো দিয়েছেন।’ ঠিক তখনই আমির হোসেনকে ট্রাইব্যুনাল বলেন, ‘এতে আপনার লাভ কী হবে। তাঁর স্বামী মারা গেছে– এটাই এভিডেন্স। এ ছাড়া আপনার আসামিদের নামও বলা হয়নি।’ জবাবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, ‘লাভের হিসাব অনেক দীর্ঘ। এ প্রশ্নে আমার আসামিদের লাভ হতেও পারে।’


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।