ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

রায়েরবাজারে সেনা অভিযানে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর ১০ সদস্য আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪৬:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
রায়েরবাজারে সেনা অভিযানে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর ১০ সদস্য আটক প্রতিকী ছবি

রাজধানীর রায়েরবাজারে সেনা টহল দলের অভিযানে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’ (Patali Group)–এর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সম্প্রতি এই গ্যাং পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে। তথ্য পাওয়ার পর সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কিছু সদস্য খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যায়, তবে ১০ জনকে আটক করা সম্ভব হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— শপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০), আকতার (২০) এবং দলের অন্যতম নেতা নায়েম (২২)। স্থানীয়রা জানিয়েছেন, এই গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল, যার ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

অভিযান শেষে সেনা টহল দল আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, সেনা হটলাইনে স্থানীয়দের অভিযোগ পাওয়ার পরই দ্রুত এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এবং মনে করছেন, এ উদ্যোগে রায়েরবাজার এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।